কুমিল্লার নগরে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরের অশোকতলা বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত তরুণের নাম মো. সায়েম (২৪)। তিনি অশোকতলা এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া আমিনুল ইসলামের ছেলে। রংপুরের বাসিন্দা আমিনুল কুমিল্লা নগরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পুলিশের ভাষ্য, ওই যুবক পেশাদার ‘ছিনতাইকারী ও চাঁদাবাজ’।