আজকের সমাজ ও রাষ্ট্রের অবস্থান আমরা সবাই জানি। এর প্রতিকারও চাই, কিন্তু কিভাবে ? তার একটাই পথ- যেখানে দুর্নীতি সেখানেই সংহার। আর এই জন্য প্রয়োজন একটি প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে " দুর্নীতি সংহার" আমরা সমাজের কথা বলব, দেশের জন্য লড়ব।
আমরা লিখতে চাই অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে।
রাজনীতি, সাংস্কৃতি বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা স্বাভাবিক । মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু লেখা উচিত নয়। লেখা অবশ্যই সকলের জন্য, দেশের কল্যাণের উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার হওয়া আবশ্যক । যুগে যুগে বহু পণ্ডিত, জ্ঞানী ও গুণী আলোর পথ দেখিয়েছেন, তাদের লেখনীর মাধ্যমে। তার পরেও আমাদের অবস্থান জিরো টলারেন্স। মন্দ কে আমরা যেভাবে লুফে নিচ্ছি তার সিকি ভাগও যদি ভালো কে বরণ করতাম তাহলে আমাদের সমাজ ও রাষ্ট্রের উন্নতি আকাশচুম্বী হতো।
সর্বোপরি আমি মনে করি, সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কিছু সংবাদ কর্মী আছেন দলীয় তোষামোদি করতে পছন্দ করেন। আবার কিছু আছেন প্রতিপক্ষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকেন। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে পক্ষপাত মূলক। এই পক্ষ নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ে যাচ্ছি দিন দিন। কি লিখছি নিজেই বুঝতে কষ্ট হয়, পাঠকের বোঝা সত্যি কষ্ট দায়কে। কখনো কখনো মনে হয় আমাদের এমন মানসিকতা কেন হচ্ছে, স্বচ্ছতা জবাবদিহিতা ও বস্তূনিষ্ঠ সাংবাদিকতা কি এভাবেই ধ্বংস হয়ে যাবে। সেই চিন্তা থেকেই আমাদের এই নতুন প্লাটফর্ম "দুর্নীতি সংহার"।
আজকের সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করা দুর্নীতির ভয়াল থাবা প্রতিটি মানুষ জীবন যাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। এই অবস্থার পরিবর্তন সম্ভব, কিন্তু সেই দায়িত্ব আমাকে ও আপনাকেই নিতে হবে। রাষ্ট্রীযন্ত্র বিকল হয়ে গেছে তাতে আসীন হওয়া প্রতিটি ব্যক্তি দুর্নীতির মূল শিকড়ের মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তাই আমাদের আগামী প্রজন্ম ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে নিজ নিজ অবস্থান থেকে সকল কে দায়িত্ব নিতে হবে। আপনার চারপাশে ঘটে যাওয়া প্রতিটি দুর্নীতি তথ্য চিত্রসহ আপনি আমাদের দিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফিরতে পারেন, এই ভেবে আজ একটি ভালো কাজ করেছি।