জেসমিন আক্তারঃ বিশ্ব হাত ধোয়া দিবস" ২০২৫ পালন উপলক্ষে আজ ১৫ অক্টোবর ২০২৫ ইং সকাল ১০ টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এক বর্ণাঢ্য র্যালির ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাফিসা আরেফিন। প্রধান অতিথি উপস্থিত সাংবাদিকদের বলেন, আজ বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হচ্ছে, আমরা এখানে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের দাওয়াত করে এনেছি সচেতন করার উদ্দেশ্যে। হাত ধোয়ার প্রদর্শনী হচ্ছে এখানে তারা কিভাবে হাত ধৌর্ত করতে হয় ও হান্ড ওয়াশ ব্যবহার করতে হয়, তা এখানে শিখানো হচ্ছে, হাত ধোয়া শিখে যার যার পরিবারে গিয়ে সবাইকে সচেতন করতে ও সবাইকে শিখাতে পারবে। এ জন্য হাত ধোয়া প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান। এছাড়াও বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগ উপস্থিত ছিলেন। স্কুল কলেজের ছাত্র ছাত্র ও সাধারন জনগন।
"হাত ধোয়ার নায়ক হোন" এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।