শেখ কামরুল হাসান সাহাঃ-গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ড বাসী মোঃ আইয়ুব আলী কে কাউন্সিলর হিসেবে দেখতে চায়। এলাকাবাসী ও স্থানীয় নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, মোঃ আইয়ুব আলী ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতি সাথে জড়িত, তিনি বৃহত্তম টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, টি এন্ড টি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সম্মানিত অভিভাবক সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত রয়েছেন, ৪৭ নং ওয়ার্ড বাসি ও এলাকাবাসী জানান, ইতিমধ্যে কাউন্সিলর না হয়েও, ৪৭ নং ওয়ার্ডে মশা নিধনর ওষুধ বিতরণ, জলাবদ্ধতার নিরসনে, ড্রেনেজ ব্যবস্থা প্রশস্ত ও উন্নতি করণ, রাস্তা-ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ রাস্তা প্রশস্ত ও নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এছাড়াও, সামাজিক মানবিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ও সার্বিক সহযোগিতা, নিম্ন আয়ের মানুষদের মাঝে টিসিবি'র পণ্যর কার্ড বিতরণ, গরীব এবং দুঃখী অসহায় মানুষদের সহযোগিতা করে ওয়ার্ডবাসীর মনের ব্যাপক সারা জাগিয়েছেন। ৪৭ নং ওয়ার্ড বাসী প্রাণের একটি দাবি মোঃ আইয়ুব আলী ভাই কে আমরা কাউন্সিলর হিসাবে দেখতে চাই !