ডেস্ক রিপোর্টঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে নিজ জন্মভূমি বাকেরগঞ্জে গিয়েছেন।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার আজ ২৩ মার্চ ২০২৬, সোমবার সকালে নিজ গ্রামে আগমন করেন। জানা গেছে, তিনি আগামী তিন থেকে চার দিন নিজ এলাকায় অবস্থান করবেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংস্থার স্থানীয় সকল শাখা কমিটির নেতৃবৃন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
তাঁর এই আগমন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। তাঁর উপস্থিতিতে এলাকার উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তাঁর এই সফর এলাকার সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।