কক্সবাজার সংবাদদাতাঃ মেরিন ড্রাইভে তিন নারী মাদক ব্যবসায়ী আটক হয়। এসময় তাদের সেলোয়ারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ইয়াবা।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সেলোয়ারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারীকে মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত ২৫ এপ্রিল ২০২৬ ইং শনিবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার দরিয়ানগর এলাকায়, দরিয়ানগর কুলিং কর্নারের বিপরীতে প্যারাসেইলিং গেট সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন তিন নারী—জুলেখা বেগম (৩৫), হালিমা আক্তার (২৮) ও সেতারা (২৬) কে আটক করে তল্লাশি চালালে তাদের পরিহিত সেলোয়ারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়; প্রত্যেকের কাছ থেকে ২ হাজার পিস করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।