ডেস্ক রিপোর্টঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ-কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে তাঁর পেশাদার কর্মজীবন শুরু হয়। পুলিশ সার্ভিসে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে শিক্ষা জীবন সম্পন্ন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) থেকে উচ্চশিক্ষা লাভ করেন। পরবর্তীতে ২০১০ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) থেকে এমআইএস ও এইচআরএম (MIS & HRM) বিষয়ে এমবিএ (MBA) ডিগ্রি অর্জন করেন এবং সেখানে অসামান্য ফলের জন্য সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন
সাহসিকতা, বীরত্ব এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে মর্যাদাপূর্ণ 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)'-এ ভূষিত করেছে।
উল্লেখ্য,জিএমপির আগের কমিশনার মো. ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হয়েছেন।