September 14, 2026, 3:19 pm
শিরোনাম :
প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর চৌরাস্তা ড্রেন যেন মৃত্যুর ফাঁদ ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি ও মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি 

Reporter Name

মোঃ বেলাল হোসেনঃ ৫ অক্টোবর ২০২৫ মানববন্ধন করেন, গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডের পশ্চিম পাশের ব্যবসায়ী বৃন্দ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ড্রেনটি চৌরাস্তা মোড় থেকে তেলিপাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ফিট মার্কেটের সামনে রাস্তার পাশ দিয়ে গত মে মাস ২০২৫ ইং তারিখ সিটি কর্পোরেশনের নির্দেশে তাদের ভেকো দিয়ে খনন করে। ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে গিয়ে সেটাকে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন যাবৎ রেখে দেওয়ার কারণে সেটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ৫ থেকে ৭ ফিট গভীর খনন করা এই ড্রেনের প্রসস্থ প্রায় ১০ ফিটের অধিক হওয়ার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। বিগত দিনে অনেক পথচারীর হাত পা ভেঙ্গে আহত হয়েছে। চৌরাস্তা ব্যবসায়ীগণ আর্থিক ক্ষতির শিকার হন। মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর চৌরাস্তা মহাসড়কের অসমাপ্ত কাজটি সমাপ্ত করে জন দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য সিটি কর্পোরেশনের নিকট লিখিত আবেদন জানানো হলেও কোন লাভ হয় নাই।গাজীপুর জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ জানানো হয়েছে তাতেও সাড়া পাওয়া যায় নাই। অবশেষে বাধ্য হয়ে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি দিয়ে মিডিয়ার দ্বারস্থ হন। তারা বলেন, অতি দ্রুত উক্ত ড্রেন মেরামত ও সংস্কার করা না হলে সকল ব্যবসায়ীদের নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করা হবে।

এ সময় বক্তব্য রাখেন, ব্যবসায়ীদের মধ্য , মোঃ সালাউদ্দিন, শফিক, ডক্টর কে এম আসসাদুল, মোহাম্মদ ফিরোজ মিয়া, মোঃ সেলিম রেজাসহ অন্যান্য ব্যবসায়ীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা