October 29, 2026, 10:20 pm
শিরোনাম :
গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদ পুর উপজেলার ইউ এনও সাবরিনা শারমিন ভূমি খেকো, ভূমিদস্যুদের গড ফাদার ২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন গণস্বাস্থ্য হোমিও হাসপাতাল কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জুলেখা বিবি গ্রেফতার পুবাইলের বিলে ভাসতে দেখে গেল স্কুলড্রেস পড়া অজ্ঞাত তরুণীর লাশ

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত 

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ ২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০ টায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা’র ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার এবং সাংবাদিক জারিন মনজুম মৌ।

অনুষ্ঠানে এক ফাঁকে গাজীপুর জেলা কমিটি নেতৃবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র রত্নগর্ভা মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন এমসিএল এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান, এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব’র ভাই আবুল আহসান মোঃ আজরফ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে বিদায় জানাতে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকে।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা শাখার সভাপতি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক বৃন্দ ।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ ও পরিচিতি সভায় বক্তারা প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন ও শহীদ সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, যে নতুন কমিটি সাংবাদিকদের অধিকার আদায়, সৃজনশীল সাংবাদিকতা চর্চা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।

জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। টানা ৪৪ বছরের ঐতিহ্যে গৌরবমণ্ডিত এই সংগঠন নতুন প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতা পেশাকে একটি মহান দায়িত্ব ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরে বলেন—

“সাংবাদিকরা জাতির বিবেক, আর সাংবাদিকদের অধিকার রক্ষা মানে জনগণের অধিকার রক্ষা।”

সভা শেষে সকল জেলা ও উপজেলা শাখা থেকে আগত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

সবশেষে জাতীয় প্রেসক্লাব থেকে সকলে প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনে কবর জিয়ারতের উদ্দেশ্যে মুগদা কবরস্থানে যান। সেখানে উপস্থিত সকলে কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা