September 14, 2026, 1:42 pm
শিরোনাম :
প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর জেলা পুলিশ লাইনস মেছ ম্যানেজার সজিব এর বিরুদ্ধে অন্তহীন অভিযোগ পর্ব -১

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলা পুলিশ লাইনস ও রিজার্ভ অফিসের (ক্যান্টিনে) মেছ ম্যানেজার কনস্টেবল (বিপি নং- ৯৭১৮২০৭৩১১) মোঃ সজিব মিয়ার বিরুদ্ধে অন্তহীন অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে, মেছে নিন্মমানের খাবার পরিবেশন করা। প্রতি নিয়ত অপ্রতুল খাবার রান্না করা, এবং বাহির থেকে ডিউটি শেষ করে এসে খাবার না পাওয়াসহ খাবার সম্পর্কিত এসব অভিযোগের পাশাপাশি আরও জানা যায় সে উধ্বর্তন কতৃপক্ষকে ম্যানেজ করে পুলিশ লাইনস এর ভেতরে একক আধিপত্য বিস্তার করে চলেছে। নিয়ম বহির্ভূতভাবে বিগত ৪ বছর যাবত নিজের শশুর মোঃ আব্দুল জব্বার কে তিনি পুলিশ লাইনস এর ভেতরে বসবাসের জন্য নিয়ে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে গাজীপুর জেলা পুলিশের খাবারের জন্য অন্য জেলা থেকে খাদ্য সামগ্রী ক্রয় করে আসছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ লাইনস এর একাধিক পুলিশ সদস্যের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করার সময় আরো জানা গেছে। বিগত দিনে মেছ ম্যানেজার কনস্টেবল সজিবের দুবার বদলি আদেশ হলেও অজ্ঞাত কারণে সে আদেশ বাতিল করা হয়।
প্রথমবার ২৬ ডিসেম্বর ২০২৪ ইং কনস্টেবল সজিব মিয়ার প্রশাসনিক বদলী করা হয় গোপালগঞ্জ জেলায়। অ্যাডিশনাল ডিআইজি অ্যাডমিন্টিশন এন্ড ফিনান্স মোহাম্মদ আব্দুল মাবুদ স্মাক্ষরিত আদেশ নং-১১৭৪। দ্বিতীয় বার পুলিশ হেডকোয়ার্টারর্স ঢাকা, পার্সোনাল ম্যানেজমেন্ট-৩ স্মারক নং-৪৪.১৯.৪৫২২৫-২৭৫৭ তারিখ ৭ জুলাই ২০২৫ ইং এবারও বদলী আদেশ বাতিল করতে সক্ষম হয় কনস্টেবল সজিব।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানায়, সজিব মিয়ার বিরুদ্ধে কেউ কথা বললে পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের কাছে সজিবের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে, তাকে রাতারাতি অন্য রেঞ্জ এর বাইরে অন্য রেঞ্জ এ বদলী করা হয়। তাই এতো অনিয়ম দুর্নীতি করার পরও কেউ মুখ খুলতে সাহস পায় না।
নাম প্রকাশে না করার শর্তে এক কনস্টেবল জানান, গত জানুয়ারি মাসে গাজীপুরে বদলী হয়ে আসা এক কনস্টেবল জুলাই মাসে সজিবের বিরুদ্ধে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছে এবং সহকারী পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করেছে। সে কারণে তাকে ৬ মাসের মাথায় প্রশাসনিক বদলী করা হয়েছে। এমনকি আরও-১ কে হাতে পায়ে ধরেছে তিনি যেন একবার বিষয় টি পুলিশ সুপারের কাছে উপস্থাপন করেন। কিন্তু আরও-১ উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম তার কোন কথাই শোনেন নাই।
খাবারের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, কি বলব সাহেবদের (উধ্বর্তন কতৃপক্ষ) কাছে তো বলা যায় না, ঈদের দিনে মেছ ম্যানেজার সজিব একেক জন কে মাত্র ৪ টুকরা করে গোস্ত দিয়েছে। এছাড়াও যেদিন মেছে হালুয়া রুটি তৈরি করা হয় সেদিন হালুয়াতে ব্যবহার করে শুধু পানি ও সুজি। যদিও হালুয়ার জন্য প্রচুর দুধ বরাদ্দ রয়েছে। কিন্তু এসব বিষয়ে কথা বলে বদলী হওয়ার চেয়ে ভালো মেনে নিয়ে চাকরি করা, কেননা, বদলী হয়ে অন্য জায়গায় গিয়ে কোন লাভ নেই, সব খানে একই অবস্থা।
এবিষয়ে সচেতন মহলের কাছে জানতে চাইলে বেশিরভাগই বলেন, আসলে পুলিশ লাইনস এর ভেতরের অবস্থা বাহিরের মানুষের জানার কথা নয়, তবে পুলিশ সদস্যের বক্তব্য শুনে মনে হচ্ছে এমন মানবেতর জীবনযাপন করে মানুষের কি সেবা করবে পুলিশের এই সদস্যরা।
তবে আশা করছি, বাংলাদেশ পুলিশের উধ্বর্তন কতৃপক্ষক এবিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
এব্যাপারে কনস্টেবল সজিবের সাথে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি বলেন, আমি স্যারদের সাথে কথা না বলে কোন বক্তব্য দিতে পারবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা