September 11, 2026, 10:12 am
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা জনতার হাতে আটক অটোরিকশা ছিনতাইকারী পুলিশে সোপর্দ রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আস্তানা হাজির মাজার বস্তি

জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ

Reporter Name

চাঁদপুর প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার আয়োজনে মাদক, জুয়া, কিশোরগ্যাং ও অপরাধ প্রতিরোধকল্পে জনসচেতনামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টম্বর২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর শহরে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাস মিলনায়তনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
একাডেমীর উপাধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ ইউসুফ আলী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুল্লাহ।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মোঃ মাসুদ আলম, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সদস্য আরিফুর রহমান সাগর ও বোরহান সাইফ, একাডেমীর সিনিয়র শিক্ষক খান মোঃ নিয়াজ মোর্শেদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র কাজী আল মাহিন। ইসলামী সংগীত পরিবেশন করেন আদিব রিজওয়ান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে মাদক ও কিশোরগ্যাং অপরাধ প্রবণতা প্রতিরোধে পুলিশের বা প্রশাসনের দমন করা একা সম্ভব নয়। সাংবাদিক সংস্থার মতো অন্যরাও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক এবং অপরাধ প্রবণতা দূর করা সম্ভব। তিনি আরো বলেন, চাঁদপুরের ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ আল আমিন একাডেমি। একাডেমিতে ছাত্র বেশি। মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে নতুন প্রজন্মের এই দেশ গড়ার অগ্রণী ভূমিকা রাখতে পারবে। আর সেটি শুরু হোক চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকেই। আমার বিশ্বাস এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা