July 29, 2026, 3:16 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

গাজীপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য, সাংবাদিক এমারত হোসেন আর নেই

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য, বাংলাদেশ টেলিভিশনের নিবেদিত প্রাণ এবং ঢাকা ডায়ালগ পত্রিকার সম্পাদক, সাংবাদিক এমারত হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি….রাজিউন)।
২৮ এপ্রিল ২০২৬ ইং দুপুর ২:৫৩ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণ শুধু একটি পরিবারের নয়, সমগ্র সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, সাহসিকতা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সত্যের পক্ষে আপসহীন অবস্থান, পেশাগত দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ তাঁকে সহকর্মী ও সমাজের কাছে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।
গাজীপুরের সাংবাদিক অঙ্গনে তিনি ছিলেন, একজন অভিভাবক তুল্য ব্যক্তিত্ব—যার পরামর্শ, প্রজ্ঞা ও স্নেহ নতুন প্রজন্মকে পথ দেখিয়েছে।
তাঁর মৃত্যুতে গাজীপুর প্রেসক্লাবসহ দেশের গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আমরা হারালাম একজন সৎ, নির্ভীক ও নিবেদিত প্রাণ সংবাদ যোদ্ধাকে, যার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও গাজীপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।
জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কার্যালয়ে উপস্থিত সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী শাকিল, সিনিয়র সহ-সভাপতি হাজী কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী ও দপ্তর সম্পাদক মো রবিউল ইসলাম সহ সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময়, সভাপতি বলেন, কর্মময় জীবনে প্রায় ২০ বছরের উপরে সময় ধরে সাংবাদিক এমারত হোসেন কে চিনি এবং ওনার সান্নিধ্যে থেকে অনেক কিছু শিখার সৌভাগ্য হয়েছে। আজকে এমন একজন গুনী মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, যার অভাব কখনো পুরণ হওয়ার নয়।
মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি, তিনি যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবার- পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। তাঁর কর্ম ও আদর্শ আমাদের মাঝে চির জাগরুক থাকবে। গাজীপুরের সাংবাদিক সমাজ এই শোক হমতো সহজে ভুলতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা