June 18, 2026, 9:36 am
শিরোনাম :
ব্রাজিলিয়ান কিংবদন্তির ৬০ বছরের রেকর্ড ছুঁলেন লিওনেল মেসি মেসির হ্যাটট্রিকের দিনে ব্যর্থতার বৃত্তে রোনালদো, বলই পাননি মাঠে পাঁচবিবি উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের জমি লিজ প্রদানের জন্য উম্মুক্ত দরপত্র আহ্বান মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার মাত্র ৫ লাখ মানুষের একটা দ্বীপদেশ, পুরো ৯০ মিনিট আটকে রাখলো বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সার্বজনীন বাজেট ২০২৬-২৭ অর্থ বছর। “Universal Thought Be Positive টঙ্গীতে ১০ হাজার ৫ ‘শ পিছ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ গ্রেফতার ২ ধুনটের সোনাইডাঙ্গা জলমহালে বৈধ ইজারাদারের অধিকার রক্ষায় মৎস্যজীবীদের মানববন্ধন শ্রীপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক মানুষ অনলাইন সাংবাদিকতা:পরিবর্তনের ধারা ও ভবিষ্যতের দিগন্ত

শ্রীপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক মানুষ

Reporter Name

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের হাজী মার্কেট এলাকায় অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) শ্রীপুর শাখার আয়োজনে সোমবার সকালে একটি দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এবং পিএমকে কমিউনিটি হেলথ্ কর্মসূচির ব্যবস্থাপনায় আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এতে ৫ শতাধিক রোগীকে অভিজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনোজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা. মোছা. নাসরিন আক্তার, শিশু বিশেষজ্ঞ ডা. প্রিয়াংকা রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবদুল আল মামুন, সার্জারি বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউল হাসান এবং ডা. বিপুল চন্দ্র দাস চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মাসুদ রানা, ডা. তারেক ফয়সাল ও ডা. এহসানউল্লাহ শুভ।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ, চক্ষুরোগীদের জন্য পাওয়ারযুক্ত চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়।
শ্রীপুর শাখার ব্যবস্থাপক মো. হাসান আলী জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, সংস্থার সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন নয়ারহাট জোনের জোনাল হিসাব-রক্ষক আবু সাঈদ, আইটি অফিসার নরুজ্জামান এবং শ্রীপুর শাখার ব্যবস্থাপক মো. হাসান আলী। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর শাখার হিসাব-রক্ষক পুনম আনছারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা