নিজস্ব প্রতিনিধিঃ ডেমরা থানাধীন একটি সরকারি জমি দখল কে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করায় জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মোঃ রাসেল কে প্রকাশ্যে হুমকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা। সঠিক তথ্য-উপাত্তসহ সংবাদ প্রকাশের পর অবৈধ দখলদার বাহিনীর প্রধান আমিন খান প্রকাশ্যে তাকে হুমকি প্রদান করেন বলে জানা যায়।
একজন দায়িত্বশীল সংবাদকর্মীরা ওপর এ বর্বরোচিত হুমকি শুধু দুঃখজনক নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক নগ্ন আঘাত বলে মন্তব্য করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন-আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি—
দখলদার বাহিনীর প্রধান আমিন খানসহ সংশ্লিষ্ট সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং সকল সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পূর্ণ আইনি সুরক্ষা প্রদান করা হোক।
বক্তারা আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক কখনো হুমকির মুখে পড়বে না। সাংবাদিকদের কাজ হচ্ছে সাদা কে সাদা ও কালো কে কালো বলা। সত্যের পথে কলম ধরে রাখার কারণে যদি সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি।
পরিশেষে ন্যায়বিচারের মাধ্যমে এ ঘটনার দ্রুত সমাধান হবে—এটাই আমাদের প্রত্যাশা সংশ্লিষ্টদের কাছে।