জেলা জেলা প্রতিনিধি, দিনাজপুরঃ
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীন্যস্ত অচিন্তপুর বিওপি ক্যাম্পের বিজিবি কর্তৃক
০১ জুন ২০২৬ ইং তারিখে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে চাপড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ১৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের জব্দ তালিকা করার সময় ধারণা করা হয় এর আনুমানিক মূল্য- ১২,০০০/-(বারো হাজার) টাকা মতো হতে পারে।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।