November 4, 2026, 1:10 pm
শিরোনাম :
রেমিট্যান্স যোদ্ধাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব প্রেশ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড জিএমপি’র নতুন কমিশনার মো. আশিক সাঈদ শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৫ কোটি টাকার খালি কনটেইনার পাঠানোর হচ্ছিল বিদেশে, গোয়েন্দা কর্মকর্তার সন্দেহে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের প্রগতিশীলরা কেন ৭১-কে দিয়ে ৪৭-কে ডিফাইল করতে চায়? কেন? দেশটা শুধু ক্ষমতাবানদের নয়, দেশটা সবার টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেফতার গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ ‎গাজীপুরে পোশাক শিল্প কারখানার শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ৩০ ‎

টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

Reporter Name

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীরা হলেন নাজমা বেগম (৫৩) ও সোনিয়া আক্তার (৩৫)। তাঁদের একজনের বাড়ি ময়মনসিংহে এবং অন্যজনের বাড়ি নরসিংদীতে। তাঁরা বর্তমানে টঙ্গীর পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় বসবাস করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুনের তত্ত্বাবাজার এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় পূর্ব আরিচপুরের ৩৫ ও ১৪৩ নম্বর বাসায় তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাঁদের অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা