November 3, 2026, 10:56 am
শিরোনাম :
৫ কোটি টাকার খালি কনটেইনার পাঠানোর হচ্ছিল বিদেশে, গোয়েন্দা কর্মকর্তার সন্দেহে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের প্রগতিশীলরা কেন ৭১-কে দিয়ে ৪৭-কে ডিফাইল করতে চায়? কেন? দেশটা শুধু ক্ষমতাবানদের নয়, দেশটা সবার টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেফতার গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ ‎গাজীপুরে পোশাক শিল্প কারখানার শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ৩০ ‎ ‎গাজীপুরে কার্তিক হত্যা মামলার দুই আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার “বিভাজনে দুর্বলতা, ঐক্যে শক্তি” দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি না, আন্দোলন কারও অপরাধের লাইসেন্স না টঙ্গীতে পুলিশের অভিযান: ইয়াবা তৈরির সরঞ্জামসহ কারখানার মালিক আটক

গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

Reporter Name

ডেস্ক রিপোর্টঃ
গাজীপুর মহানগরীর পশ্চিম বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে সদর মেট্রো থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন ও একটি নকিয়া বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ১০ টায় গাজীপুর মহানগর পুলিশের সদর থানাধীন পশ্চিম বিলাসপুর এলাকার একটি পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুইজনকে ধরতে সক্ষম হয় । তবে অন্য কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মোঃ আকরাম হোসেন অপু (২৮) ও মোঃ লোকমান হোসেন (২৭)। এজাহারে পলাতক অভিযুক্ত হিসেবে শামীম ওরফে মুরশী শামীম ওরফে শামীম আহমেদ ওরফে গোল্ডেন শামীম (৩৮), মোঃ শরীফ (৪৮) এবং মোঃ ফরবেলের (২৮) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গোলাপি রঙের ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন আনুমানিক ৮০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া একটি ইয়ামাহা ব্র্যান্ডের জেড-ভি-২ মোটরসাইকেল, একটি এ-২৪ স্মার্টফোন, একটি নকিয়া বাটন মোবাইল ফোনসহ আরও একটি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর সঙ্গে ব্যবহৃত সিমকার্ডও জব্দ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এজাহার সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, পলাতক অভিযুক্ত শামীম ওরফে গোল্ডেন শামীম তাঁদের দলের প্রধান এবং তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে সহযোগীদের মাধ্যমে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতার লোকমান হোসেন মোটরসাইকেল ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে ইয়াবা পরিবহনে সহযোগিতা করতেন বলেও পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে মাদকদ্রব্য পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত আইন, ২০২৬)-এর ৩৬ (১) ধারার সারণির ১০ (ক)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুলইসলাম দুর্নীতি সংহার কে জানান, অভিযান পরিচালনা শেষে গ্রেফতারকৃত আসামিদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দ তালিকার করে রাত ১২ টার পর মামলা রুজু করা হয়।
তিনি আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পলাতক অভিযুক্তদের শনাক্তকরণ ও গ্রেফতারের প্রয়োজনীয় পদক্ষেপ ও আইনগত কার্যক্রম অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা