November 4, 2026, 2:36 pm
শিরোনাম :
রেমিট্যান্স যোদ্ধাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব প্রেশ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড জিএমপি’র নতুন কমিশনার মো. আশিক সাঈদ শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৫ কোটি টাকার খালি কনটেইনার পাঠানোর হচ্ছিল বিদেশে, গোয়েন্দা কর্মকর্তার সন্দেহে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের প্রগতিশীলরা কেন ৭১-কে দিয়ে ৪৭-কে ডিফাইল করতে চায়? কেন? দেশটা শুধু ক্ষমতাবানদের নয়, দেশটা সবার টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেফতার গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ ‎গাজীপুরে পোশাক শিল্প কারখানার শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ৩০ ‎

মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

Reporter Name

আবু নাঈম রিপন, নরসিংদী থেকেঃ
নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক বাজার ও চৈতন্যা বাজার এলাকায় ৩ নভেম্বর ২০২৬ইং মঙ্গলবার,ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধান প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ০৩টি মামলা দায়ের করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১৪,০০০ (চৌদ্দ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রতিষ্ঠানভিত্তিক দণ্ডের বিবরণ:
১। মাহমুদা পোল্ট্রি, কামারটেক বাজার — ৩,০০০ টাকা (ধারা ৪০(খ))।
২। বন্ধন পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন, চৈতন্যা বাজার — ৮,০০০ টাকা (ধারা ৪০(খ))
৩। কেয়া ভেটেরিনারি এন্ড মেডিসিন সেন্টার, চৈতন্যা বাজার — ৩,০০০ টাকা (ধারা ৪০(ঘ))।
অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করা হয়।
জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, নরসিংদীর প্রসিকিউশনে পরিচালিত অভিযানে শিবপুর মডেল থানার একটি পুলিশ টিম সহযোগিতা প্রদান করে।
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিতকরণ এবং লাইসেন্সবিহীন ব্যবসা ও অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা