November 4, 2026, 2:48 pm
শিরোনাম :
রেমিট্যান্স যোদ্ধাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব প্রেশ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড জিএমপি’র নতুন কমিশনার মো. আশিক সাঈদ শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ৫ কোটি টাকার খালি কনটেইনার পাঠানোর হচ্ছিল বিদেশে, গোয়েন্দা কর্মকর্তার সন্দেহে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের প্রগতিশীলরা কেন ৭১-কে দিয়ে ৪৭-কে ডিফাইল করতে চায়? কেন? দেশটা শুধু ক্ষমতাবানদের নয়, দেশটা সবার টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেফতার গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ ‎গাজীপুরে পোশাক শিল্প কারখানার শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন, গ্রেফতার ৩০ ‎

রেমিট্যান্স যোদ্ধাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব প্রেশ

Reporter Name

ডেস্ক রিপোর্টঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপদেষ্টা পরিষদে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব পেশের সিদ্ধান্ত
আমরা দেশের মালিক হতে চাই না দেশের মানুষের খাদেম হতে চাই। আমরা ক্ষমতা চাই নাসেবা করার সুযোগ চাই। দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ এন এম ঈসা আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল আলোচনা সভায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম নীতিনির্ধারণ এবং উপদেষ্টা পরিষদে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সরাসরি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ এন এম ঈসা, প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ।
সভা পরিচালনা করেন এম এ রউফ প্রতিষ্ঠাতা সদস্যসচিব আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ কাতার।
সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা মন্ত্রণালয়ের কার্যক্রমে বিদ্যমান সীমাবদ্ধতা, প্রবাসীদের মর্যাদা ও অধিকার এবং সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে প্রবাসী কল্যাণ কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা মনে করেন প্রবাসীদের জন্য প্রতিষ্ঠিত মন্ত্রণালয়ের নীতিনির্ধারণে তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামতের যথাযথ প্রতিফলন থাকা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ এন এম ঈসা তাঁর দর্শনের কথা উল্লেখ করে বলেন, যার ব্যাথা সেই ভালো বোঝে যে নিজে সেই ব্যথা অনুভব করেছেন।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা বিদেশে কর্মসংস্থান গ্রহণ করতে গিয়ে কী ধরনের আর্থিক সামাজিক ও প্রশাসনিক সমস্যার সম্মুখীন হন তা তাঁরা নিজেদের অভিজ্ঞতা থেকেই জানেন।
বিদেশে যাওয়ার অতিরিক্ত ব্যয়, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য, কর্মক্ষেত্রে প্রতারণা, বিমানবন্দরে দুর্ভোগ পাসপোর্ট ও কনস্যুলার সেবার জটিলতা এবং বিপদগ্রস্ত প্রবাসীদের আইনি সহায়তার অভাব এসব সমস্যার বাস্তব চিত্র প্রবাসীরাই সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে পারেন।
প্রবাসীদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণ থাকবে না কেন? আমরা সরকারের বিকল্প হতে চাই না। আমরা সরকারের সহযোগী হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই।
রেমিট্যান্স যোদ্ধা সংসদ বক্তারা বললেন,
জালাল উদ্দীন ফ্রান্স, মূজিবূর রহমান ফ্রান্স ও মীরজা সুমন ফ্রান্স । প্রবাসীরা দেশের জনগণ ও আত্মীয়স্বজনের খাদেম হিসেবে কাজ করতে আগ্রহী
অ্যাডভোকেট ঈসা বলেন, আমরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশের জনগণ, আমাদের পরিবার পরিজন আত্মীয়স্বজন এবং সর্বোপরি মাতৃভূমির সেবক হিসেবে কাজ করতে আগ্রহী। আমরা দেশের মানুষের খাদেম হতে চাই।
রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রতনা ও নেত্রীরা বলেন, আমাদের লক্ষ্য ব্যক্তিগত ক্ষমতা পদ-পদবি কিংবা বিশেষ সুবিধা অর্জন নয়। আমাদের লক্ষ্য হলো প্রবাসীদের বাস্তব সমস্যা সমাধান করা তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখা।
আমরা আমাদের পরিবার, সরকার কিংবা দেশের স্বার্থের বিরুদ্ধে কখনো অবস্থান নিতে চাই না। বরং দেশের বৃহত্তর স্বার্থে সরকারের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে চাই।
তবে সহযোগিতা করার অর্থ এই নয় যে আমরা নিজেদের ন্যায্য অধিকার ও মর্যাদার দাবি থেকে সরে আসব।
আমরা বিশ্বাস করি দেশের প্রতি আনুগত্য এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি পরস্পরবিরোধী নয়; বরং একে অপরের পরিপূরক। আলহাজ্ব ডক্টর শরিফ সাকি, ইসমাইল খান বলেন,
প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণকারী নন তাঁরা বাংলাদেশের সমান মর্যাদাসম্পন্ন নাগরিক
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁরা দেশের উন্নয়নের অংশীদার। কিন্তু তাঁদের পরিচয় শুধু বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে সীমাবদ্ধ থাকতে পারে না।
ফারুক আহমেদ চৌধুরী বলেন, আমরা সম্মান চাই অধিকার চাই এবং দেশের উন্নয়নে দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করার সুযোগ চাই।
আমাদের কথা শুনতে হবে আমাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে এবং আমাদের সমস্যা সমাধানের প্রক্রিয়ায় আমাদেরই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারের কাছে প্রস্তাবিত সাতটি দাবি
সভায় আলোচনার ভিত্তিতে সরকারের বিবেচনার জন্য নিম্নোক্ত প্রস্তাবগুলো পেশের সিদ্ধান্ত নেওয়া হয়।
১. প্রবাসীদের সরাসরি প্রতিনিধিত্ব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে যোগ্য অভিজ্ঞ ও গ্রহণযোগ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
২. নীতিনির্ধারণে অংশগ্রহণ: প্রবাসী কল্যাণ অভিবাসন ব্যয় কর্মসংস্থান নিরাপত্তা এবং পুনর্বাসন সংক্রান্ত নীতিমালা প্রণয়নের আগে প্রবাসী প্রতিনিধিদের মতামত গ্রহণ করা।
৩. আন্তর্জাতিক প্রবাসী পরামর্শ পরিষদ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি কার্যকর আন্তর্জাতিক প্রবাসী পরামর্শ পরিষদ গঠন করা।
৪. অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রবাসীদের অভিযোগ গ্রহণ তদন্ত প্রতিকার ও নিষ্পত্তির জন্য স্বচ্ছ এবং সময় সীমা ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
৫. মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন প্রবাসীদের সেবার মান, প্রশাসনিক কার্যক্রম এবং কল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি মূল্যায়নে প্রবাসী প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
৬. স্বচ্ছতা ও জবাবদিহি: প্রবাসী প্রতিনিধিদের মনোনয়ন বা নির্বাচনে যোগ্যতা সততা অভিজ্ঞতা এবং জবাবদিহির সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা।
৭. ছয় দফা দাবি বাস্তবায়ন: আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের ছয় দফা দাবির বিষয়ে সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনা শুরু করা।
সরকারের সঙ্গে প্রতিযোগিতা নয়, সহযোগিতা চাই
এম এ রউফ বলেন,“সরকারের সীমাবদ্ধতা থাকতে পারে।
সরকারের সঙ্গে প্রতিযোগিতা নয়, সহযোগিতা চাই
এমন এ রউফ বলেন সরকারের যাঁরা সমস্যার ভুক্তভোগী তাঁদের অভিজ্ঞতা এবং যাঁরা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাঁদের দক্ষতা একত্রিত করা গেলে প্রবাসীসেবার মান উন্নত করার সুযোগ সৃষ্টি হতে পারে।
আমরা ক্ষমতার অংশীদারিত্বের চেয়ে দায়িত্বের অংশীদারিত্বকে বেশি গুরুত্ব দিতে চাই।
সরকার আমাদের সহযোগিতার সুযোগ দিলে আমরা সততা নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে সেই দায়িত্ব পালনে প্রস্তুত।
প্রবাসীদের মতামত গ্রহণের উদ্যোগ
সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং উপদেষ্টা পরিষদে প্রবাসীদের অংশগ্রহণ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মতামত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই উদ্দেশ্যে জনমত জরিপ পরিচালনা এবং প্রবাসী সংগঠনগুলোর মতামত সংগ্রহের উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়।
সংগঠনটি প্রবাসীদের মতামত ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে আগ্রহ প্রকাশ করে।
আমরা বাংলাদেশের বোঝা নই বাংলাদেশের উন্নয়নের অংশীদার সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন,প্রবাসীরা বাংলাদেশের বাইরে থাকলেও তাঁদের হৃদয় বাংলাদেশের মাটিতে।
আমাদের পরিবার বাংলাদেশে, আমাদের আত্মীয়স্বজন বাংলাদেশে আমাদের শিকড় বাংলাদেশে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে।
তাই বাংলাদেশের উন্নতি মানেই আমাদের আনন্দ বাংলাদেশের সংকট মানেই আমাদের উদ্বেগ।
আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রবাসীদের মর্যাদা থাকবে তাঁদের অধিকার সুরক্ষিত থাকবে এবং তাঁদের অভিজ্ঞতা জাতীয় উন্নয়নে কাজে লাগানো হবে।
আমরা বাংলাদেশের বোঝা নই বাংলাদেশের উন্নয়নের অংশীদার। আমরা সরকারের প্রতিপক্ষ নই সরকারের সহযোগী হতে চাই। আমরা ক্ষমতা নয়, দায়িত্ব চাই। আমরা বিশেষ সুবিধা নয় ন্যায্য অধিকার চাই। আমরা ব্যক্তিস্বার্থ নয় দেশের কল্যাণ চাই। প্রবাসীদের জন্য যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের নীতিনির্ধারণে প্রবাসীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হোক এটাই আমাদের প্রস্তাব।
প্রচার ও প্রকাশনায়
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
International Remittance Juddah Shonshod
দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ এন এম ঈসা
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক
এম এ রউফ
প্রতিষ্ঠাতা সদস্যসচিব, কাতার
ইমেইল: roufnasrin@gmail.com
মোবাইল: +974 66958035
অফিসিয়াল নোটিশ
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সংগঠক
এম এ রউফ দেশ প্রেমিক
roufnasrin@ gmail com From international terms
09746695835
সভাপতি এডভোকেট এ এন এম ঈসা লন্ডন
১ ফারুক আহমেদ চৌধুরী ইউকে, ২ আলহাজ্ব ডক্টর শরিফ সাকি বাংলাদেশ, ৩ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. নাসিমুল গনি বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ, ৪ বীর মুক্তিযোদ্ধা মূজিবূর রহমান ফ্রান্স, ৫ ডক্টর মনিরুজ্জামান ভূঁইয়া লন্ডন জিলা বাংলাদেশ ফেনী, ৬ মেজর ইমরান মিয়া বাংলাদেশ, ৭ আলী নবাব খোকন বাংলাদেশ, ৮ মির্জা সূমন ফ্রান্স, ৯ মোহাম্মদ জাপর উল্লা আমেরিকা, ১০ জালাল উদ্দীন ফ্রান্স, ১১ হাকিকূল ইসলাম খোকন আমেরিকা, ১২ হাজী আনোয়ার হোসেন আমেরিকা , ১৩ শাহিন তালুকদার দুবাই, ১৪ হেলাল উদদীন কাতার, ১৫ আরব আলী কুয়েত, ১৬ মোহাম্মদ মুস্তাদিক মিয়া মানিক লন্ডন, ১ ৭ সৈয়দ খালিদ মিয়া অলিদ লন্ডন, ১৮ কবির আহমেদ মাসূম লন্ডন, ১৯ এস এম আঃ সাত্তার বাংলাদেশ, ২০ আলহাজ্ব ডক্টর শরিফ সাকি বাংলাদেশ, ২১ মোহাম্মদ আঃ ওয়াহাব রিংকু, ২২ মোহাম্মদ ফজলুল হক বাংলাদেশ, ২৩ মোহাম্মদ ফজলুল করিম শেখ বাংলাদেশ, ২৪ এডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশ, ২৫ এডভোকেট মির সিরাজ বাংলাদেশ, ২৬ বিদ্যুৎ বাংলাদেশ, ২৭ শাহিদা পারভীন রত্না বাংলাদেশ, ২৮ নাসরিন আক্তার তরফদার বাংলাদেশ, ২৯ ইসমাইল খান বাংলাদেশ, ৩০ লায়ন আঃ কাদির জিলানী বাংলাদেশ, ৩১ মেজর ইমরান মিয়া বাংলাদেশ, ৩২ হালিম রাজ বাংলাদেশ বাংলাদেশ, ৩৩ মোহাম্মদ হারুনুর রশিদ বাংলাদেশ, ৩৪ লায়ন মোহাম্মদ আজম খান বাংলাদেশ, ৩৫ আহমেদ শাকি বাংলাদেশ, ৩৬ ডক্টর মালেক ফরাজি ফ্রান্স, ৩৭ মোহাম্মদ আবূল খায়ের বাংলাদেশ, ৩৮ হেলাল খান বাংলাদেশ, ৩৯ কর্নেল ফেরদৌস আজিজ বাংলাদেশ, ৪০ এম এ মালেক খান বাংলাদেশ , ৪১ সোহান মিয়া আমেরিকা, ৪২ মোস্তাফিজুর রহমান রিপন বাংলাদেশ, ৪৩ আক্তার মিয়া বাংলাদেশ, ৪৪ মোহাম্মদ আব্দুল কাইয়ুম বাংলাদেশ, ৪৫ ডঃ মুস্তাফিূর রহমান ইরান বাংলাদেশ, ৪৬ মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ, ৪৭ রিয়াজ আবু সাইদ ইতালি, ৪৮ দিদার সরদার হংকং ,৪৯ মোহাম্মদ আবূল হোসেন সরদার অস্ট্রেলিয়া, ৫০ আব্দুল্লাহ ইউসুফ অস্ট্রেলিয়া, ৫১ আবূ তাহের চৌধুরী ইউকে, ৫২ আবূল বাসার বাংলাদেশ, ৫৩ নাজনীন রহমান রাজন,৫ ৪ রেজা নবী আমেরিকা,৫৬ রেজা লতিফ কানাডা
৫ ৭ রিপন কানাডা
৫৮ সোহান মিয়া আমেরিকা
৫৯ আঃ হামিদ সৌদি আরব
৬০ হাপিজ মিয়া ওমান
৬১ আরব আলী কুয়েত
৬২ ক্লিনটন হাওলাদার পাভেল আমেরিকা
৬৩ আমির হোসেন সিঙ্গাপুর
৬৪ ডক্টর সোহেল লন্ডন
৬৫ মোহাম্মদ হারুন রশীদ বাংলাদেশ
৬৬ কর্নেল মোহাম্মদ আব্দুল হক
৬৭ তুষার আহমেদ লন্ডন
৬৮ হিরা মিয়া সুইডেন
৬৯ মোহাম্মদ লোকন মিয়া আমেরিকার
৭০ এডভোকেট হাসান মোহাম্মদ বাংলাদেশ
৭১ আশরাফুল কবির আসিফ আজকের খবর বাংলাদেশ
৭২ জান্নাতুল নায়েম চৌধুরী রিকূ বাংলাদেশ
৭২ হাসিনা মমতাজ হেডমাস্টার বাংলাদেশ
৭৩ মোঃ নাজমুল হক ভুঁইয়া সৌদি আরব
৭৪ রিমন হোসেন সৌদি আরব
৭৫ সৈয়দ খালেদ মিয়া অলিদ লন্ডন
৭৬ এনাম মিয়া লন্ডন
৭্৭ মাহারাজ মিয়া দূবাই
৭৮ আরব আলী কুয়েত
৭৯ কাজী মোকলিস মালদ্বীপ
৮০ শাহাজান মিয়া কাতার
৮১ হেলাল উদদীন কাতার
৮২ শাহাজান খান বারাইন
৮৩ কামাল মিয়া ওমান
৮৪ লুৎফুর রহমান লন্ডন
৮৫ ইকবাল তালুকদার লন্ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা