নিজস্ব প্রতিনিধিঃ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার আইনি সম্পূর্ণ করতে হবে। এ ব্যাপারে কোন ধরনের টালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ।
গত শনিবার ২৩ শে আগস্ট সকাল সাড়ে ১০ টায় গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড়ে শহীদ সাংবাদিক তুহিনের স্মৃতিকে অম্লান রাখার লক্ষ্যে এক কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবুজাফর আনুষ্ঠানিক ভাবে স্থানটিকে শহীদ সাংবাদিক তুহিন চত্বর হিসেবে ঘোষণার দাবি জানান। এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যা ইতিহাসে স্বরণীয় করে রাখতে বৃক্ষরোপণ করা হয়। বিএমএসএফ’র পক্ষ থেকে জানানো হয়, শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তরুণ সাংবাদিকতার ইতিহাসে এক অমর নাম হয়ে থাকবে। সর্বদা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ট্রাস্টি বোর্ড সদস্য মোস্তাক আহমেদ খানের সভাপতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য আমজাদ হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গাউস উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দপ্তর বিষয়ক সমন্বয়ক মো: আল মাসুম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভূঁইয়া, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, টঙ্গী থানা প্রেসক্লাব মৃণাল চৌধুরী সৈকত, তৃণমূল সাংবাদিক কমিটির চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, মো: আশরাফুল আলম মন্ডল, মো: নজরুল ইসলাম,মোঃ শহিদুল ইসলাম শহিদ, মো:রফিকুল ইসলাম, আখতারুজ্জামান, মো: শরিফ ওমর টুটুল , আব্দুর রাজ্জাক প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং
গাজীপুরের স্থানীয় সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।
বিএমএসএফ নেত্রী বৃন্দ জানায়, শহীদ সাংবাদিক তুহিনের স্মৃতিকে ধরে রাখতে এবং সাংবাদিকতার মূল্যবোধ অক্ষুন্ন রাখতে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি নিয়মিত ভাবে আয়োজন করা হবে। চৌরাস্তার কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় অংশ নেন এবং দুপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়া যান। সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে কবর জিয়ার শেষে দোয়া মিলাদ ও খাবার বিতরণ করেন।