September 12, 2026, 12:03 pm
শিরোনাম :
মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা জনতার হাতে আটক অটোরিকশা ছিনতাইকারী পুলিশে সোপর্দ রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্টেশন অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বা মাঝামাঝি এলাকায় ময়লার ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকদের দুর্ভোগ বাড়বে। বক্তারা আরও বলেন, টঙ্গীর চেরাগ আলী এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও অসংখ্য মানুষ এই মহাসড়ক ব্যবহার করেন। এমন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ডাম্পিং করলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি যান চলাচলেও বিরূপ প্রভাব পড়বে। তারা অবিলম্বে প্রস্তাবিত ডাম্পিং স্টেশনটি জনবসতি ও শিল্পাঞ্চল থেকে দূরে পরিবেশসম্মত স্থানে স্থানান্তরের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, টঙ্গীর চেরাগ আলী এলাকায় মহাসড়কের পাশে বর্জ্য ফেলার বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের কারণে বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ ও দাবি উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

One response to “টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা