September 14, 2026, 2:07 pm
শিরোনাম :
প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সিপিবির ৮তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

শেরপুর প্রতিনিধিঃ লুটপাট সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ রুখো, ঘোষ দুর্নীতিমক্ত বৈষম্যহীন সমাজ গড়ো এই স্লোগানকে সামনে রেখে ৭ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার বিকেলে শেরপুর জেলা শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির শেরপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, শেরপুর জেলা কমিউনিস্ট পার্টি সিপিবি র সাবেক সভাপতি কমরেড আবুল মনসুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি, এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্র কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কমরেড ফজলুর রহমান।
সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতি তুলে ধরে, বলেন, দেশে প্রকাশ্যে মানুষকে খুন করা হচ্ছে, অলি আউলিয়া দরবেশদের মাজার ভাঙচুর করা হচ্ছে, সরকার এবং প্রশাসনের কোন ভূমিকা, এই অপরাধীদের, দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে না। শহীদ মিনারে সমাবেশ শেষে এক রেলি বের হয়, শেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে টাউন হলে গিয়ে শেষ হয়। পৌর টাউন হল রুমে, কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে, কমরেড জাহিদুল ইসলামকে সভাপতি, এবং কমরেড আবু আহমেদ বাবুল কে সাধারণ সম্পাদক।সোলাইমান আহমেদ কে সহ-সাধারণ সম্পাদক করে, ২১ সদস্য বিশিষ্ট এক নতুন কমিটি ঘোষণা করা হয়।
সদস্য কমরেড মাসুম ইবনে শফিক, তোফাজ্জল হোসেন সরকার, এডভোকেট সমির উদ্দিন, সরোয়ার হোসেন, মোঃ শামীম দেবদাস চন্দ্রবাবু, মোঃ আনিছ আহমেদ, আফিল শেখ, ঝরনা বেগম, ফরিদা বেগম, শাহিন মিয়া, জুয়েল রানা, রুহুল আমিন, আনোয়ার হোসেন, আবুল মনসুর, মিজানুর রহমান, মহিউদ্দিন ও রুবেল মিয়া। এই কমিটি আগামী চার বছরের জন্য গৃহীত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা