July 29, 2026, 5:25 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

আঁতাত করে ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে শিবির: মির্জা আব্বাস

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ আঁতাত করে শিবির ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই নির্বাচনে বিএনপি হেরে গেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়তের এত ভোট কথা থেকে এলো। আমার হিসেবে মেলে না। আমি বলব না জামায়াত কারচুপি করেছে, আমি বলব দেশে একটা গভীর ষড়যন্ত্র চলছে।

আজ বুধবার চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জামায়াত তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে গেল। তাই আমি বলব বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কারণ, বিএনপি একমাত্র দল যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ।

তিনি আরো বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে দেশে নানা অপকর্ম করছে। জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে। আর সমস্ত দোষ বিএনপির ওপর আসছে। আর বিএনপির ছেলেদের এর দায় নিতে হচ্ছে।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারের জায়গা হবে না। এখনই যদি কেউ সামাল না দেন তাহলে কিন্তু খবর আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা