October 29, 2026, 10:19 pm
শিরোনাম :
গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদ পুর উপজেলার ইউ এনও সাবরিনা শারমিন ভূমি খেকো, ভূমিদস্যুদের গড ফাদার ২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন গণস্বাস্থ্য হোমিও হাসপাতাল কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জুলেখা বিবি গ্রেফতার পুবাইলের বিলে ভাসতে দেখে গেল স্কুলড্রেস পড়া অজ্ঞাত তরুণীর লাশ

গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরের ভূরুলিয়া (মার্কাজ রোড) এলাকার ইদ্রিস আলীর বাড়ির সামনে থেকে ১৬ বোতল বিদেশি মদসহ কাশেম আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর থানাধীন মার্কাজ রোডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার টাকা।
ডিএনসি গাজীপুর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল ভূরুলিয়া এলাকায় অভিযান চালায়। দুপুর ১টার দিকে মোঃ ইদ্রিস আলীর বাড়ির পূর্ব পাশে মার্কাজ রোডে ডান হাতে একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা কাশেম আলীকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কাচের বোতলে ৩৭৫ মিলিলিটার করে মোট ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বোতলগুলোর মোট পরিমাণ ৬ হাজার মিলিলিটার বা ৬ লিটার। গ্রেপ্তার কাশেম আলী গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের ভূরুলিয়া এলাকার মৃত সতু শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজজেলা কার্যালয়ের উপ পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন দুর্নীতি সংহার কে জানান, মাদকের বিস্তার রোধে অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিএমপি সদর থানায় কাশেম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা