September 15, 2026, 6:25 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের হ য ব র ল অবস্থা

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের হ য ব র ল অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। আর এই অবস্থার জন্য সম্পূর্ণ দোষী ফ্যাসিস্টের দোসর মেজর জেনারেল প্রফেসর ডা. আজিজুল ইসলাম (অব.)।
জানা গেছে, গত ১৪ জুলাই থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৯০ দিন মেয়াদে একটি পকেট কমিটি (অ্যাডহক কমিটি) করা হয়।
অভিযোগ উঠেছে, ১১ সদস্যের কমিটিতে চেয়ারম্যান তার আপন ভাই ও ভাগিনা সহ ৩ জনকে এই অন্তর্ভুক্ত করেন। অন্যদিকে আরও ৪ জন এই কমিটির বিষয়ে কিছুই জানেন না বলে নিশ্চিত করেছেন।
এমনকি গত ১৩ আগস্ট গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির সভায় ওই ৪ জন সৈয়দ আক্তারুজ্জামান, ডাঃ মাজহারুল আলম, এডভোকেট ওহাব ও শাহীনা খান উপস্থিত ছিলেন না বলেও জানা যায়।
এদিকে, ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে পুর্ণাঙ্গ কমিটি গঠনের আদেশ থাকলেও মেয়াদ শেষ কিন্তু কোন কার্যক্রম গ্রহণ করেননি উক্ত অ্যাডহক কমিটি।
এ নিয়ে অতীতের কমিটি এবং যুব ও স্বেচ্ছাসেবকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। সকলের দাবি এমন স্বেচ্ছাসেবী একটি প্রতিষ্ঠান নিয়ে কোন প্রকার নোংরামি মেনে নেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা