September 14, 2026, 1:20 pm
শিরোনাম :
প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

টংগীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নিশাত মাহমুদ জালালের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: আলহাজ্ব মাহবুবুল আলম শুক্কুর (প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি এবং প্রধান সমন্বয়ক, টঙ্গী পূর্ব-পশ্চিম থানা নির্বাচন পরিচালনা কমিটি)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: প্রভাষক বশির উদ্দিন (আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি)
আসাদুজ্জামান নূর (সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা বিএনপি) খাদিজা আক্তার বিনা (সাধারণ সম্পাদিকা, মহানগর মহিলা দল) শেখ সুমন (সভাপতি, টঙ্গী পশ্চিম থানা যুবদল) আবু বকর সিদ্দিক (আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল) রেদওয়ান রহমান প্রত্যয় বেপারী (সাবেক আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল) অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক রাজু মাস্টার
এছাড়াও ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয় !


আপনার মতামত লিখুন :

One response to “টংগীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা