July 29, 2026, 5:02 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ গাজীপুর মহানগরে প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার বিকাল সোয়া চারটার দিকে মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুঃসাহসিক ঘটনা ঘটে। ককটেলের বিকট শব্দে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে।
বাসন থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাচ বাংলা ব্যাংকের ভোগড়া বাইপাস এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার এক সহকারী। তারা একটি ব্যাগে করে টাকা বহন করে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা ২-৩টি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণের শব্দে মানুষজন দিকভ্রান্ত হয়ে পড়লে সুযোগ নিয়ে ছিনতাইকারীরা টাকা বহনকারী দুজনকে মারধর করে ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, সম্ভাব্য পালানোর পথ শনাক্ত এবং ছিনতাইকারীদের চিহ্নিত করতে একাধিক টিম একযোগে কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা