July 29, 2026, 8:33 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

আমাকে ফুলের তোড়া না দিয়ে একটি গাছের চারা দিন, নব নির্বাচিত সাংসদ এম মঞ্জুরুল করিম রনি

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি টঙ্গীবাসীর সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি বিকেল আড়াইটায় টঙ্গীর মধুমিতা সংলগ্ন একটি কনভেনশন হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন এবং সঞ্চালনায় ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব গাজী সালাউদ্দিন ও পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি আসাদ)। প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। তবে একটি অনুরোধ আমাকে ফুলের তোড়া নয়, একটি করে চারা গাছ উপহার দিন। তিনি ব্যাখ্যা করে বলেন, ফুলের পেছনে খরচ বেশি হলেও তা একদিন পরই ঝরে যায়, কিন্তু একটি গাছ দীর্ঘদিন বেঁচে থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন দেয়, ভবিষ্যৎ প্রজন্মকে উপকার করে। তার এই ব্যতিক্রমী ও পরিবেশ সচেতন আহ্বান উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই তাৎক্ষণিকভাবে এ উদ্যোগকে সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক হিসেবে অবিহিত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুব আলম শুকুর, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মহানগর যুবদলের সভাপতি সাজেদুর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক বেনজির আহমেদ পিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল মন্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিরাজুল ইসলাম সাথী, মাহামুদুর হাসান মিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতে স্থানীয় উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, কর্মসংস্থান ও জনসম্পৃক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন এমপি রনি। তিনি বলেন, টঙ্গী ও গাজীপুর-২ আসনকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব এলাকায় রূপান্তর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। নির্বাচনোত্তর এই সৌজন্য সাক্ষাৎ শুধু শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং পরিবেশ সচেতনতা ও জনসম্পৃক্ত রাজনীতির এক নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে দেশ ও জাতির মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা