July 29, 2026, 8:32 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

নব-নির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবীর ভালোবাসায় মুগ্ধ কাপাসিয়াবাসী

Reporter Name

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ নির্বাচনের আগে থেকেই বেশ জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন মু. সালাহউদ্দিন আইউবী। গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যেন সাধারণ মানুষের মনে আরো বেশি ঠাঁই করে নিয়েছেন এই সাংসদ।
সম্প্রতি তাঁর নিজ এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো ছিল সংসদ সদস্যের (এমপি) গাড়ি। এ সময় ৮০ বছরের এক বৃদ্ধ বাইসাইকেল চালিয়ে হাঁপাতে হাঁপাতে এমপির কাছে দেখা করতে আসেন। এ অবস্থায় দেখে বৃদ্ধকে নিজের গাড়িতে তুলে দেন এমপি। বলছি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সাংসদ মু. সালাহউদ্দিন আইউবীর কথা। আর তিনি বৃদ্ধের বাইসাইকেল চালিয়ে নিজে চলতে শুরু করেন।
এমন ঘটনায় প্রশংসা কুড়াচ্ছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে নির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবী। জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নানকে পরাজিত করে নির্বাচিত হন তিনি।
এমপি সালাউদ্দিন আইউবী এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‌প্রায় আশি বছর বয়সী বৃদ্ধ সাইকেল চালিয়ে এসে সাইকেল রেখে দৌড়ে আমার কাছে আসলেন। তিনি রীতিমতো হাঁপাচ্ছিলেন। তখন আমি সেই স্থান ত্যাগ করার উপক্রম।
তিনি বলছিলেন, তিনি আমার সাথে যাবেন। তখন আমি বললাম, ঠিক আছে। আপনি আমার গাড়িতে ওঠেন, আমি আপনার সাইকেল চালিয়ে যাচ্ছি। এই সুযোগে দীর্ঘদিন পর দুই চাকার সবচেয়ে প্রবীণ বাহন চালানো হলো।
আলহামদুলিল্লাহ! এমন নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার অন্যতম পাথেয়। মহান আল্লাহ তাদের এই মোহাব্বত কবুল করে নিন। আমি যেন তাদের পাশে থেকে কিছু করে যেতে পারি মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।
নবনির্বাচিত এমপির এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এমপি সালাউদ্দিন আইউবী। রফিকুল ইসলাম নামের একজন কমেন্টে লিখেছেন, কথায় আছে না বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। আলহামদুলিল্লাহ! কাপাসিয়ার জনগণ একজন মা-মাটির মানুষ পেলো।
সাইফুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, ‘ভাগ্যক্রমে এমন একজন এমপি পাইলাম আমরা। সাধারণ সাদামাটা জীবনযাপন করে যাচ্ছেন এমপি হবার পরেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা