July 29, 2026, 6:29 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

গাজীপুরে জেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, সাংগঠনিক বহিষ্কার চায় স্থানীয় নেতৃবৃন্দ।

Reporter Name

ডেস্ক রিপোর্টঃ গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়ায় গাড়ি এবং অটোরিকশা ভাঙচুর, হামলার অভিযোগ উঠেছে জেলা ছাএদলের এক নেতা, তার ছোট ভাই সহ ৬ জনের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামের আবুল হোসেন এর ছেলে লোকমান হোসেন তার নিজের এবং ওয়ারিশগনের ব্যাক্তিমালিকানাধীন ফসলি জমি সমতল করার জন্য উপজেলা নির্বাহী অফিসার এর কাছে অনুমুতি নিয়ে ভেকু দিয়ে মাটি কেটে ফসলি জমি সমতল করার কাজ চালিয়ে যাচ্ছল। গত ১০ এপ্রিল (শুক্রবার) রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান হিমেল, পোটান গ্রামের রিফাত, আবিদ, মিরাজ এবং হরিদেবপুর গ্রামের জুলহাস, রফিক সহ অজ্ঞাত নামা ৫/৭ জন বিবাদী বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র সহ জমিতে অনধিকার প্রবেশ করে মাটি কাটার কাজে বাধা প্রদান করে এবং চাঁদা দাবি করে। ভুক্তভোগী লোকমান হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করিলে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে এবং ড্রাম টাকের চাবি ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। অপরদিকে নোয়াপাড়া শহীদ মইজুদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সাথে কথা বলে জানা যায় আবিদ নামের এই ছেলেটি প্রায় সময় তার বন্ধুদের নিয়ে উক্ত স্কুলের মেয়ে শিক্ষার্থীদের রাস্তাঘাটে উত্ত্যক্ত করে থাকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজনের দাবি মেহেদী হাসান হিমেল এর রাজনৈতিক ব্যবহার করে এসব অপকর্ম করছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান হিমেল এর সাথে কথা বললে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন বড়ো বড়া গ্রামে অবৈধভাবে বেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। স্থানীয় কিছু যুবক সেখানে যারা মাটি কাটতে ছিল তারা তাদেরকে মারধর করে। কোন চাঁদা দাবি করে নাই।


আপনার মতামত লিখুন :

2 responses to “গাজীপুরে জেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, সাংগঠনিক বহিষ্কার চায় স্থানীয় নেতৃবৃন্দ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা