September 14, 2026, 1:33 pm
শিরোনাম :
প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

উৎসবমুখর পরিবেশে গাজীপুর টাইলস মার্কেটের ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name

ডেস্ক রিপোর্টঃ । গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন টাইলস মার্কেট—সাদ সৈকদ প্লাজা, ডা. বেলায়েত হোসেন টাইলস মার্কেট ও আলী আকবর টাইলস মার্কেটের ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শুচি শুভ্র টাইলস হাটের পরিচালক আহসান হাবিব সিদ্দিক। সাধারণ সম্পাদক হয়েছেন মেসার্স নিহা নিসা টাইলস বাজারের পরিচালক ফরহাদ হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এস. টাইলস হাউজের পরিচালক জাফর ইকবাল।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বেগমপুর এলাকায় অবস্থিত এস. কে. টাইলস হাউজ মার্কেটে এ নির্বাচনের আয়োজন করা হয়। বেলা ৪টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সাড়ে ৫টায় শেষ হয়। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এস. কে. টাইলস হাউজের পরিচালক নুরুদ্দিন খন্দকার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন ও আব্দুর রহিম ব্যাপারী।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম ভূইয়া, কবি–লেখক ও সাংবাদিক সাহান সাহাবুদ্দিন, ফুয়াং টাইলস মার্কেটের সভাপতি আলমগীর খান, হাজী ফালু মিয়া টাইলস মার্কেটের সাবেক সভাপতি আহসানুল্লাহ ফাহিম, বর্তমান সভাপতি নূরুজ্জামান ভূইয়া ও সাধারণ সম্পাদক কাজী মাসুদসহ অন্যান্যরা।
ব্যবসায়ীরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাজারে ঐক্য আরও সুদৃঢ় হবে। নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

One response to “উৎসবমুখর পরিবেশে গাজীপুর টাইলস মার্কেটের ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত”

  1. Miss Soborna says:

    আনেক ভালো হয় এই সাইটের সংসার গুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা