September 14, 2026, 3:08 pm
শিরোনাম :
প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবযোগদানকৃত লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) সন্ধ্যায় লালমাই থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় লালমাই থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে লালমাই থানা রোডের খন্দকার মার্কেটস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে লালমাই প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলা কাগজ এবং দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম। সভা সঞ্চালনা করেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিশেষ প্রতিনিধি এবং সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও প্রচার-প্রকাশনা সম্পাদক, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম আজহার; স্বাস্থ্য সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মহিন উদ্দিন; ক্রীড়া সম্পাদক এবং এসডি টেলিভিশন ও দৈনিক কুমিল্লার কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আহসান উল্লাহ রাজু; সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশসেবা প্রতিনিধি মোঃ মতিউর রহমান; শিক্ষা সম্পাদক ও নিউজ বাংলা ২৪ প্রতিনিধি মোহাম্মদ আলী; সদস্য ও কুমিল্লা প্রতিচ্ছবির সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুল ইসলাম; সদস্য ও দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি মনসুর লোকমান রাকিব; এবং দৈনিক গণবার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ আবু হানিফসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সংগঠনের কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে বাগমারা পূর্ব বাজারস্থ মন্তু মিয়ার হোটেলে প্রেস ক্লাবের সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা