September 11, 2026, 10:19 am
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা জনতার হাতে আটক অটোরিকশা ছিনতাইকারী পুলিশে সোপর্দ রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আস্তানা হাজির মাজার বস্তি

গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদারচালা গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জমি বিক্রেতার সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আশজাদ রসুল সিরাজী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আশজাদ রসুল সিরাজী গাজীপুরের শিমুলতলী এলাকার বাসিন্দা। তাঁর দাবি, তাঁর দাদা মৃত গোলাম রসুল সিরাজী কেওয়া মৌজার সাবেক এসএ খতিয়ান নম্বর ৭২৮ এবং বর্তমান খতিয়ান নম্বর ৭৬- এ থাকা মোট ৫২ দশমিক ৫০ শতাংশ জমি দলিলের মাধ্যমে ক্রয় করেন। ওই জমি নিয়ে বর্তমানে বিরোধ চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আশজাদ রসুল সিরাজীর দাদা গোলাম রসুল সিরাজী ৭৮৮৬ নম্বর দলিলের মাধ্যমে রেকর্ডীয় মালিক এহিয়ার কাছ থেকে ২৬ মে ১৯৭৫ সালে সাব- কাবলা দলিল মূলে ৫২ দশমিক ৫০ শতাংশ জমির মালিকানা লাভ করেন। এরপর থেকে তাঁরা ওই জমিতে ফসলাদি উৎপাদনসহ ভোগদ খলে ছিলেন বলে দাবি করেন আশজাদ।
তিনি বলেন, তাঁর বাবা সরকারি চাকরি করায় এবং পরিবারের পড়ালেখার কারণে তাঁরা দীর্ঘদিন গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে বসবাস করতেন। এ কারণে এলাকার বাইরে থাকায় জমিটির নিয়মিত খোঁজখবর নেওয়া সম্ভব হয়নি। এই সুযোগে জালাল গং আগে বিক্রি করা জমি পুনরায় অবৈধভাবে দলিল করে নিজেদের বলে দাবি করছেন বলে তাঁর অভিযোগ।
আশজাদ রসুল সিরাজীর অভিযোগ, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই জমিতে যেতে পারেননি। তাঁর দাবি, জালাল আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা ছিলেন। জমিতে গেলে জালাল গং তাঁকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দিতেন।
তিনি আরও বলেন, প্রায় তিন মাস আগে জমিতে গেলে তাঁকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গত ১১ জুলাই শ্রীপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পর জালাল গং কে থানায় ডাকা হলে তাঁরা গত ৭ আগস্ট থানায় উপস্থিত হন। সেখানে তাঁরা আশজাদের দাবিকৃত দলিল কে মিথ্যা বলে দাবি করেন। একই সঙ্গে দলিল সঠিক হলে জমি বুঝিয়ে দেওয়ার কথা জানান। পরে দলিলটি সঠিক কি না, তা অনুসন্ধানের জন্য তাঁরা থানায় ১০ দিনের সময় নেন।
সিরাজীর ভাষ্য, নির্ধারিত সময় পার হওয়ার পর গত ৩০ আগস্ট ২০২৬ ইং সকালে তিনি জমিতে গেলে জালাল গং জমি বুঝিয়ে দিতে সরাসরি অস্বীকৃতি জানান।
ভুক্ত ভুগী আরও জানান, তিনি তাঁর ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি ফিরে পেতে চান। এ জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে জালালের স্ত্রী বলেন, ‘আমরা শুনেছি, আমার শ্বশুর তাঁদের কাছে জমি বিক্রি করছেন। আমাদেরও জমির কাগজ আছে। আমার কাছে কাগজ নেই, আমার জামাইয়ের (স্বামী) কাছে আছে।’
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ‘আমরা অনেক দিন থেকেই শুনে আসছি, রাজু রা ( আশজাদ রসুল সিরাজী) জমি পাবে। দলিল যার, জমি তার। রাজুর দলিল সঠিক থাকলে জমি বুঝাইয়া দেওয়া উচিত।’
স্থানীয় আরেক বাসিন্দা মুক্তার হোসেন বলেন, ‘রাজু জমি পাইবো, তাগো জমি তাকে বুঝাইয়া দেওয়া উচিত।’
বেলাল আহম্মেদ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা বহু আগে থেকেই জানি, রাজুর দাদার কাছে এহিয়া জমি বিক্রি করছে।’
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ‘এলাকার সবাই জানে রাজুর দাদার জমি আছে। তাঁদের জমি তাঁদের বুঝাইয়া দেওয়া উচিত।’
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা