September 14, 2026, 5:28 pm
শিরোনাম :
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name

ডেস্ক রিপোর্টঃ
রাজশাহী নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির।
১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং রাজশাহী সোমবার নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরের খোঁজখবর নেন। পরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, জনসেবা, নগর ব্যবস্থাপনা ও নাগরিক সুযোগ- সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এই সাক্ষাৎ গাজীপুরের সাথে রাজশাহীর পুরোনো সেতু বন্ধনে এক নতুন মাত্রা যোগ হয়েছে।
সাক্ষাৎকালে মো. মনিরুল ইসলাম মনির রাজশাহী নগরীর সমসাময়িক বিভিন্ন বিষয় ও আলোচনা হয়। শেষে পরিবেশ, সৌন্দর্য ও নাগরিক সেবার বিভিন্ন দিক ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, রাজশাহী শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা তাকে মুগ্ধ করেছে। নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন কার্যক্রম এবং নাগরিকদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার পাশাপাশি নাগরিকদের সচেতন অংশ গ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে দেশের অন্যান্য নগরবাসীকেও রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম, নগরীর সৌন্দর্য ও নাগরিক বান্ধব পরিবেশ উপভোগ করার আহ্বান জানান তিনি।
মো. মনিরুল ইসলাম মনির দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, মাহফুজুর রহমান রিটন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নগরীর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছেন। নগরীর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও নাগরিক সেবা কার্যক্রমসহ সার্বিক নগর ব্যবস্থাপনা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।
সৌজন্য সাক্ষাতে উভয়ের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের বহিঃপ্রকাশ ঘটে। সাক্ষাৎ শেষে তারা পরস্পরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা