October 31, 2026, 3:00 am
শিরোনাম :
সাধু সাবধান… ক্ষমতা ক্ষণস্থায়ী, রাজনৈতিক আনুগত্য পরিবর্তনশীল গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত-৩ ‎গাজীপুরে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল পোশাক শ্রমিকের আহত ২ গ্লোবাল টিভির সাংবাদিক ফিটিং চক্রের গড ফাদার সেলুন কর্মচারী মেহরাব প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদ পুর উপজেলার ইউ এনও সাবরিনা শারমিন ভূমি খেকো, ভূমিদস্যুদের গড ফাদার ২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক

‎গাজীপুরে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল পোশাক শ্রমিকের আহত ২

মোঃ ইব্রাহীম খলিল।

মোঃ ইব্রাহীম খলিলঃ
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের সেপটিক ট্যাংক থেকে নির্গত গ্যাসের বিস্ফোরণে সাকিব (২২) নামে এক পোশাকশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নাওজোড় এলাকার তিনতলা ভবনটির অধিকাংশ নির্মাণকাজ শেষ হলেও সেপটিক ট্যাংকের ওপর নির্মিত একটি ঘর পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে সাকিবসহ কয়েকজন ওই ঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
‎ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ওপর ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ায় ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

‎৩০-১০-২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা