July 30, 2026, 3:10 pm
শিরোনাম :
টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

মানবতাই আমাদের বড় পরিচয়, ধর্ম যার যার রাষ্ট্র সবার, টঙ্গীতে সম্প্রীতি সমাবেশে আরিফ হোসেন হাওলাদার

Reporter Name

আশিকুর রহমানঃ “ধর্ম নয়, মানবতাই আমাদের বড় পরিচয়। সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” — মন্তব্য করেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।
শনিবার (২৫ অক্টোবর ) সন্ধ্যায় টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত “সম্প্রীতি সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাজীপুর জেলা হিন্দু সম্প্রদায় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগরের আহ্বায়ক বাপ্পি দে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি লেবু বাঁশফোড়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় হালদার, মহানগর সদস্য সচিব দেবব্রত সরকার রিপন, সদর মেট্রো থানা সদস্য সচিব রাজমনি সাহা রাজু, বাসন থানার সদস্য সচিব হরিদাস বর্মন, টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক বিষু দাস, সদস্য সচিব বিক্রম রায়, যুগ্ম আহ্বায়ক লিটন দাসসহ হিন্দু সম্প্রদায়ের অসংখ্য সদস্যবৃন্দ।
আরিফ হোসেন হাওলাদার বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফার মধ্যে ১৫ নম্বরে বলা হয়েছে  ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী, দলমত ও জাতি-বর্ণ নির্বিশেষে নাগরিকের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে। সংখ্যালঘুদের সম্পত্তি, উপাসনালয় ভাঙচুর বা দখলের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা বজায় থাকলেই জাতীয় ঐক্য সম্ভব। তাই আমরা সবাই মিলে সম্প্রীতির এই বন্ধনকে আরও শক্তিশালী করতে চাই।
নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, আমি গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি সকলকে নিয়ে কাজ করব। তবে দল যাকেই মনোনয়ন দিক, আমি তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
সমাবেশে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা