September 15, 2026, 3:57 pm
শিরোনাম :
চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

বিএনপি জোটের নির্বাচনে পুরনো নিয়ম বহাল রাখতে চায়

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, জোটভিত্তিক নির্বাচনে প্রতীক ব্যবহারের ক্ষেত্রে আগের বিধানই বজায় রাখা উচিত।
বুধবার (২৮ অক্টোবর) আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে এ সংক্রান্ত একটি চিঠি জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে চিঠি হস্তান্তরের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, আরপিওর ২০ ধারায় সম্প্রতি যে সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে—কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটে অংশ নিলেও তাকে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। অথচ আগে জোটভুক্ত দল চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রধান দলের প্রতীক—দুইয়ের যেকোনোটিতে অংশ নিতে পারত।
সালাহউদ্দিন বলেন, “আইনের অন্যান্য বেশিরভাগ সংশোধনী আমরা সমর্থন করেছি—যেমন ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীর জামানত বাড়ানো, অনিয়মের ক্ষেত্রে ইসির ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। কিন্তু এই নির্দিষ্ট বিধানটির সঙ্গে আমরা একমত নই।”
তিনি আরও জানান, আইন মন্ত্রণালয়ে আইনটি পাঠানোর সময় উপদেষ্টার সঙ্গে তার আলোচনা হয়েছিল। তখন আশ্বাস দেওয়া হয়েছিল বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।কিন্তু শেষ পর্যন্ত অধ্যাদেশটি অনুমোদনের সময় আমাদের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়নি।
বিএনপি নেতা জানান, জোটভিত্তিক দলের প্রতীক বেছে নেওয়ার স্বাধীনতা বজায় থাকলে বহুদলীয় গণতন্ত্র শক্তিশালী হবে। ছোট ছোট দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব থাকা দরকার, তাতে জাতীয় সংসদ আরও বৈচিত্র্যময় ও প্রতিনিধিত্বশীল হবে, যোগ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সরকার ও নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং আগের বিধানটি বহাল রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা