July 29, 2026, 3:09 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

খুলনার নবাগত পুলিশ কমিশনার জাহিদুল হাসানের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গত ১৫ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ১১ টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, খুলনা মহানগরীর (কেএমপি)’র নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পুলিশ কমিশনার মহোদয় বিভিন্ন ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের নিকট থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় কি ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন।
পুলিশ কমিশনার মহোদয় আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় উপস্থিত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে বলেন খুলনা মহানগরীর সকল পুলিশ সদস্যদের নিয়ে কেএমপি একটি পরিবার। পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় করে মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে খুলনা মহানগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা পেতে পুলিশ ও জনগণের মধ্যে একটি সেতু বন্ধন গড়ে তোলার ব্যাপারে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে যে কোন ধরণের প্রতিবন্ধকতায় সাহসী ভূমিকা পালন করতে সকলকে উৎসাহিত করেন এবং এ ব্যাপারে সহযোগিতায় কেএমপি পরিবার প্রধান হিসেবে তিনি সকলের পাশেই থাকবেন মর্মে নিশ্চিয়তা প্রদান করেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং সকল পদের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা