July 30, 2026, 5:55 pm
শিরোনাম :
টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

টংগীতে বিএনপি নেতা আইয়ুব আলীর ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ অবিভক্ত টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ঘোড়াশাল–কালিগঞ্জ আঞ্চলিক সড়কের টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে টিএন্ডটি বাজার ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা আইয়ুব আলী, নবীন হোসেন, কাওসার হোসেনসহ ৪৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে আইয়ুব আলী অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের পর টিএন্ডটি এলাকায় আব্বাস আলী ও তার ছেলেরা লুটপাট, চুরি ও সন্ত্রাসের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এসব অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়। সম্প্রতি তার বাসায় চোর প্রবেশ করলে স্থানীয়রা চোরচক্রের এক সদস্যকে আটক করে। পরে চোরের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আব্বাস আলীর গুদাম থেকে চুরির মালামাল উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে মামলার কাজে আদালতে হাজির হয়ে ফেরার পথে ফিল্মি কায়দায় তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করার চেষ্টা করে বলে তিনি দাবি করেন। তবে গাড়িচালকের বিচক্ষণতায় তিনি প্রাণে বেঁচে যান।
মানববন্ধনে বক্তারা বলেন, টঙ্গী এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসী চোরচক্রের মূল হোতা আব্বাস আলী, তার ছেলে রাকিবসহ সংশ্লিষ্ট সকলের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, টঙ্গী এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা