October 28, 2026, 11:23 am
শিরোনাম :
২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন গণস্বাস্থ্য হোমিও হাসপাতাল কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জুলেখা বিবি গ্রেফতার পুবাইলের বিলে ভাসতে দেখে গেল স্কুলড্রেস পড়া অজ্ঞাত তরুণীর লাশ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা জিএমপি মেট্টো ডিবি উত্তরের অঘোষিত ঠিকাদার কে এই সোর্স আশরাফুল ?

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল এক যুবক আটক

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরার বাড়ির ভাড়াটিয়া মো. রতন (৩৩)কে আটক করে যৌথ বাহিনী। আটকৃত রতন লালমনিরহাট জেলার সদর থানার থানার কোরামারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।পুলিশ জানায়, অভিযানের সময় রতনের হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে MI911 AI U.S ARMY শব্দটি লেখা রয়েছে।টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শ ( এসআই) তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র রাখার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সফলভাবে অস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র থানায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা