ধন! ধন! ধন!
ধন অর্জনই সকলের জীবনের পণ।
ধন অর্জনে যাঁরা
দিয়েছেন চেষ্টা আর শ্রম;
ধন এসে শুধু তাঁদেরই দিয়েছে ধরা
সর্বদা এ কথা সত্য চিরন্তন।
কত ধনবান এলো গেলো ;
তবে রয়ে গেল কিছু।
মানবকল্যানে যাঁদের নিবেদিত প্রাণ,
মানুষের মনে স্মরণীয় তাঁরা ; গহিন অতল।
মাস্ক এলো, বেজোস এলো, এলো আর্নল্ট
রয়ে গেল মনে শুধু বিল গেটস আর রতন।
ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে
রতন বিলিয়ে দিলেন তাঁর সম্পদ;
গরিবের জন্য উজাড় করে।
সফলতা অর্জনে; কিভাবে দিতে হবে,
চেষ্টা আর শ্রম?
এ কথা শিখেছে মানুষ বিল গেটসের কাছে।
সারাজীবন যদি পেতে চাও সুখ ;
নিজের কাজকে ভালোবাসতে শেখো,
এ কথাই তাঁর জীবনের মূল।
ধন দিয়ে প্রকৃত সুখ
কখনো যায় না কেনা;
যদি পেতে চাও প্রকৃত সুখ
মানবকল্যাণে বিলিয়ে দাও সর্বস্ব।
মানবকল্যাণে যারা বিলিয়ে দিয়েছেন
নিজেদের সর্বস্ব উজাড় করে;
মানুষের মনে হয়েছেন তাঁরা
স্মরণীয় ও বরণীয় চিরকাল ধরে।
-কাজী জাওয়াদ শাহরিয়ার
দশম শ্রেণী,
আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল,
চিরিরবন্দর, দিনাজপুর।
Thanks a lot
Very inspiring and helpful.
Thanks a lot again.
https://shorturl.fm/OqpDI
https://shorturl.fm/EgNhD