সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আনন্দে আত্মহারা হয়ে সুখ যেন শোক না হয়ে যায় !
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই বছর অন্ততঃ এই একটি উৎস আমাদের জীবন খুবই গুরুত্বপূর্ণ। তাই তো হাজারো কর্মব্যস্ততার পর শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোর সাথে দেখা করা বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু অনেক সময় আমাদের একটু অসচেতনতার কারণে অনেক পরিবারে নেমে আসে শোকের ছায়া।
ষ
আনন্দের বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে সব চেয়ে জরুরি কথা ভুলে যাই।
মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার একটু সচেতনতাই পারবে আপনার পরিবারকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করতে।
দৈনিক দুর্নীতি সংহার পরিবারের পক্ষ থেকে সকলের জন্য নিরন্তর শুভকামনা। ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও ঝুঁকিমুক্ত। চলুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করি, যাতে আজীবন আমাদের সবার পরিবারের মুখে হাসি অমলিন থাকে।
বাঁধভাঙা খুশির যেন কান্নার নোনা জলে ভেসে না যায়।
অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযান, ট্রেনযাত্রা কিংবা গ্রামে গিয়ে অতি উৎসাহে সাঁতার না জেনে পানিতে নেমে পড়ার মতো ঘটনা মুহূর্তে আনন্দের বিষাদে পরিনত করে ফেলে।
খবরের কাগজ, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় আমরা এ ধরনের অনেক দুর্ঘটনার খবর দেখি, যা দেখে আমাদের গা শিউরে ওঠে। আমরা চাই না, এ ঘটনাগুলো বারবার আমাদের জীবনে ফিরে আসুক। তাই একটি সুন্দর ও নিরাপদ যাত্রা শেষে স্বপরিবারে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার যেন ফিরে আসতে পারি জীবিকার সন্ধানে।ই
আর এই জন্য আমাদের প্রত্যেকের সচেতনতা জরুরি। আল্লাহ সকলের মঙ্গল করুন।-আমীন।
মোঃ রফিকুল ইসলাম।
সম্পাদক।