June 13, 2026, 5:04 am
শিরোনাম :
গাছে গাছে কাঁঠালের সমারোহ, মৌসুমী বাহারে মুগ্ধ শ্রীপুর ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন রিজভী গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর সদরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

Reporter Name

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের মৌজা: শিবরামপুর, জেএল নং- ৯৪, খং নং- ০১, হাল দাগ নং-৮২৪, রকম: পুকুর, পরিমান-৩.৩৫ একর মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার পূর্ব রূপনারায়নপুর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ইজারা নেওয়া একটি পুকুরে তিনি মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুকুরে প্রবেশ করে তাকে ও তার লোকজনকে হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাবি, বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনও পুকুরে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, পুকুরে প্রায় ৩০০ মণ মাছ ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে তিনি ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা