September 15, 2026, 3:16 pm
শিরোনাম :
চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

Reporter Name

 

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
জামালপুর সদর পৌরসভার ১১ নং ওয়ার্ডের বাগেরহাট বটতলা সংলগ্ন বাড়িওলার ছেলের আঘাতে ভাড়াটিয়া এক গৃহবধূ মারাত্মক ভাবে রক্তাক্ত জখমী হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সুত্রে জানা যায়, বটতলা সংলগ্ন একটি ভাড়া বাড়িতে মোছাঃ রুবি বেগম নামে গৃহবধূ বসবাস করছেন। ঘটনার সময় রুবি ও তার স্বামী মোবাইল ফোন কথা বলছিলো। রুবির পাশেই বাড়িওয়ালা ছেলে আপন ও তার স্ত্রী সাথী কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া শুরু করে।
স্ত্রীর পাশে চিল্লাচিল্লি আওয়াজ শুনে রুবির স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে। উত্তরে রুবি তার স্বামীকে সাথী ও আপন ঝগড়া করছে বলে জানায়। তাদের ঝগড়ার কথা রুবি তার স্বামী কে কেন বলেছে, এজন্য আপন ক্ষিপ্ত হয়ে রুবিকে মারার জন্য তার রুমে ঢোকে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত এবং আঘাত মাথায় লেগে সাথে সাথে মাথা ফেটে যায়।
আপনের আঘাতে রুবি মাটিতে পরে গিয়ে তাঁকে বাঁচানোর জন্য ডাক চিৎকার করলে আশেপাশের মানুষ জন এসে রুবিকে রক্ষা করে।
তাৎক্ষণিক রুবিকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্মরত ডাক্তার আঘাতের পরিমাণ গভীর হওয়ার ফলে হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখেন।
কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের বলেন, ক্ষতের পরিমাণ গভীর। শক্ত বস্তুর দিয়ে আঘাত করার কারণে প্রায় ৭ ইঞ্চি লম্বা ও ১ ইঞ্চি গভীর হয়ে ফেটে গেছে। ক্ষতস্থানে ৬ টা সেলাই লেগেছে।
এদিকে, আপন বাড়িওয়ালার ছেলে হয়ে নিজের বাড়ির ভাড়াটিয়া এবং অন্য আরেক জনের স্ত্রীর মাথায় এমন ভাবে আঘাত করতে পারে না বলে প্রতিবেশী মন্তব্য করেন। তাও হালকা বিষয় নয়, যেভাবে জখমী হয়েছে রুবি দেখা বুঝা যায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে।
উপস্থিত লোকজন আরো জানান, বিষয়টি নিয়ে রুবি থানায় অভিযোগ দায়ের করবেন।
বিষয়টি জানার জন্য আপনের সাথে কথা বলতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

One response to “জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা