September 16, 2026, 5:15 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি

Reporter Name

শেখ মোঃ আব্দুল হামিদঃ
মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াস নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের প্রবেশমুখে অবস্থিত এলাকাবাসীর নির্মিত কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি, সরকারিভাবে দ্রুত রাস্তাটি নির্মাণ করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই কিলোমিটারের উপরে এই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ জনগণ চলাচল করেন। বর্ষা মৌসুমে রাস্তা কাদাময় হয়ে পড়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীরা কাদায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানানো হলেও স্থানীয় সরকার এখনো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেছে না বলে হতাশ এলাকাবাসী। এদিকে, জনগণের দুর্ভোগ দিন দিন বাড়েই চলেছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সরকারিভাবে রাস্তাটি নির্মাণ করা হলে শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা