July 28, 2026, 8:36 am
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

অপপ্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিক্ষোভ মিছিল

শেখ কামরুল হাসান সাহা।

শেখ কামরুল হাসান সাহাঃ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, অপপ্রচার এবং উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদলের অধীন টঙ্গী পশ্চিম থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি টঙ্গী কলেজ গেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু। এ সময় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা কে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা রাজপথে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাষ্ট্র ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে। একই সঙ্গে কেন্দ্রীয় ভাবে ঘোষিত সকল কর্মসূচি সফল করতে টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা