নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ আলোচিত মাদক সম্রাজ্ঞী মোসাঃ কারিমা বেগমকে (৪১) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৬ই জুলাই) রাতে টঙ্গী পূর্ব থানা এলাকার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কারিমা বেগম কেরানীরটেক এলাকার কাদির মিয়ার মেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই( সেকেন্ড অফিসার) মোঃ তুহিন এর নেতৃত্বে এসআই সাখাওয়াত হোসেন, এসআই মোন্নাফ ও সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতি বার রাত সাড়ে ৯টায় এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতার করে।
পাঠা
গ্রেফতারকৃত কারিমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একাধিক মামলা ছাড়াও হত্যা চেষ্টা, চুরি, মারধর ও অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান পিপিএম( সেবা) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, টঙ্গীর মাদক সম্রাজ্ঞী কারিমাকে বৃহস্পতিবার রাতে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
https://shorturl.fm/kXBUk