July 28, 2026, 8:35 am
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

মো: ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ গাজীপুরঃ
টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ-এর পরম মমতাময়ী শ্রদ্ধেয় মায়ের আত্মার রূহের মাগফেরাত কামনায় এক শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১৮ জুলাই) বাদ আছর টঙ্গী পূর্ব থানার মাছিমপুরস্থ তিতাস গ্যাস রোড, মুন্সিবাড়িতে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসানের তথ্যবহুল ও আবেগঘন সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। মাহফিলে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা মরহুমার সমাজসেবামূলক মানসিকতা ও আদর্শের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
​আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
​উক্ত শোক ও দোয়া মাহফিলে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সকল স্তরের কর্মকর্তা, সাধারণ সদস্য, শুভাকাঙ্ক্ষী, আমন্ত্রিত অতিথি এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা