July 28, 2026, 12:39 pm
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

শ্রীপুরে পুলিশের ওপর কয়েক দফা হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

Reporter Name

মোঃ হযরত আলীঃ গাজীপুরের শ্রীপুরে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর কয়েক দফায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শ্রীপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালানো হয়। হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায়।

আটক হওয়া আসামি সুমন মিয়া, উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশের ভাষ্য, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শ্রীপুর থানা পুলিশ সুমন মিয়াকে কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকা থেকে আটক করে। আটক সুমনকে নিয়ে ফেরার পথে প্রথমে বরমী এলাকায় হামলা হয়। সেখানে ব্যর্থ হলে দুর্বৃত্তরা তালতলী গ্রামের সিসিডিবি এলাকা ও পরে টেংরা ডিবার পাড় এলাকায় আবারও হামলার চেষ্টা চালায়। পরে রাত ৮টার দিকে পুলিশ টেংরা রাস্তার মোড়ে পৌঁছালে ৮-১০টি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা পুলিশের গাড়ি ঘিরে ধরে। তারা পুলিশ সদস্যদের মারধর করে এবং সুমন মিয়াকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, “হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা