July 28, 2026, 8:36 am
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

Reporter Name

গাইবান্ধা থেকে, ফয়সাল রহমান জনিঃ
গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি মামলা করা হয়েছে।
২১ জুলাই মঙ্গলবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা মোছা. মনোয়ারা বেগম বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি করেন। অভিযুক্ত আতিকুর রহমান মুক্তিনগর ইউনিয়নের বেল তলী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী বলেন, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে তার স্বামী রাতে বাড়ির বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত আতিকুর রহমান ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে আতিকুর রহমানের সঙ্গে সরাসরি ও ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বোনার পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছি, তিনি বিষয়টি সত্য বলে জানিয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা